ফেসবুক বুস্টিং সার্ভিস

আজকের আইটি আপনাদের জন্য নিয়ে এসেছে ফেসবুক মার্কেটিং এর সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় কিছু প্যাকেজ। ছোট, মাঝারি এবং বড় যেকোনো ধরণের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আমরা দিচ্ছি ইফেক্টিভ ফেসবুক বুস্টিং সার্ভিস।

Facebook Ads Dollar Rate

Exclusive

৳ 130 প্রতি ডলার
  • Target Audience
  • Best Location for ads
  • Effective Banner
  • Facebook Like/Follower
  • Reach More Customer

আপনারা প্রতি ডলার (US Dollar) কত করে রাখেন?

➠সার্ভিস চার্জ সহ প্রতি ডলারের দাম ১৩০ টাকা।

সর্বনিম্ন কত ডলার বাজেট হলে আপনাদের মাধ্যমে এ্যাড দেয়া যাবে?

➠কমপক্ষে $30 USD অর্থাৎ ৩৯০০ টাকা -এর বিজ্ঞাপন হলে আমরা সার্ভিস দেই।

* বিকাশ ফি সহ ৩৯৭৮ টাকা।

আমার বিজ্ঞাপনটি কতদিন চলবে? 

➠এটি আসলে আপনার সিদ্ধান্ত। আপনি আপনার সুবিধামতো দিন নির্ধারন করে বাজেট খরচ করতে পারেন। দৈনিক যত খরচ করবেন, সেই অনুপাতে রেজাল্ট আসবে। সর্বনিন্ম প্রতিদিন ১ ডলার দেয়া যায়। মানে ৩০ ডলার দিয়ে সর্বাধিক ৩০ দিন ক্যাম্পেইন চালাতে পারবেন। আমাদের পরামর্শ হলো দৈনিক অন্তত ৮/১০ ডলার বরাদ্দ দিন যাতে একটি স্ট্যান্ডার্ড স্পিড পাওযা যায়।ফেইসবুক বাজেট খরচ করতে না পারলে বাড়তি টাকা থেকে গেলে আমি রিফান্ড করে দেই। 

ফেইসবুকে তো নিজেই এ্যাড দেয়া যায়। তাহলে কোন এজেন্সির কাছে যেতে হবে কেন?

➠এ্যাড মানে শুধু ডলার খরচ নয়; এটি সৃজনশীলতা, অভিজ্ঞতা ও আরো কিছু দক্ষতার সমন্বয় ।

টেকনিক্যালি আপনার একটি পেমেন্ট ম্যাথড হলেই এ্যাড দিতে পারবেন। ফেইসবুক সব একাউন্টের সাথেই এ্যাড তৈরী ও পাবলিশ করার ব্যাবস্থা করে দিয়েছে, অনেকে সেটা ব্যাবহার করে ক্যাম্পেইন চালাচ্ছে। কোন এজেন্সির সাহায্য তিন কারনে প্রযোজন হতে পারে:-

  1. অভিজ্ঞতা: পেশাদার আর অনভিজ্ঞ কাজের পার্থক্য অনেক। এজেন্সি অনেক ধরনের ব্যাবসার হাজারো এ্যাড দিয়ে আসছে বছরের পর বছর। তারা Facebook community standard, Ad policy, Conversion rate, Bid, Placement, Detailed interest  বিষয়গুলো মাথায় রেখে এ্যাডভার্টাইজিং করে। 

  2. পেমেন্ট চ্যানেল: ফেইসবুককে পেমেন্ট করার ব্যাবস্থা করাটা অনেক ঝামেলার ব্যাপার। ব্যাংকে অনেক ফরমালিটি। দেশের বাইরের কারো সাহায্য নিয়মিত চাওয়াও অস্বস্তিকর। এজেন্সিকে কিছু সার্ভিস চার্জ দিয়ে খুব সহজেই এ্যাড চালু করা যায়।

  3. ক্রিয়েটিভ কন্টেন্ট: এজেন্সিগুলো সাধারনত এ্যাডের কন্টেন্ট তৈরীতে অভ্যস্ত হয়ে থাকে। এ জন্য সাধারনত আলাদা পেমেন্ট নেয়া হয়। কমপক্ষে ১০০ ডলারের এ্যাড হলে আমরা এ্যাডের এটি কন্টেন্ট ফ্রি তৈরী করে দেই ।

  4. যেহেতু এজেন্সি চালানো হয় সেজন্য আমরা কিছু পেইড টুল ব্যাবহার করে থাকি ডাটা এ্যানালাইসিস এর জন্য। এককভাবে এইসব টুল কিনে ব্যাবহার করা বেশ ব্যায়বহুল হতে পারে।

আমার এ্যাডটি কতজনকে দেখানো হবে?

➠এটি’র সুনির্দিষ্ট সংখ্যা নেই কারন এ্যাডের পারফরমেন্স অনুযায়ী এবং ফেইসবুকের নিজস্ব কিছু নিয়ম অনুযায়ী (বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এ্যাডের পরিমান ও বাজেট ইত্যাদী) এটি কম বেশী হয়ে থাকে। সাধারনত বাংলাদেশের নির্দিষ্ট এলাকায় ম্যাসেজ টার্গেট করে এ্যাড চালালে প্রতি ডলারে = ৪৫০ থেকে ১১০০ জন এবং এনগেজমেন্ট টার্গেট করে চালালে প্রতি ডলারে = ১০০০+ জন এ্যাডটি দেখবে। পেইজ প্রমোশন করলে ডলার প্রতি = ২০/৩০ টি লাইক পেতে পারেন। অন্য টাইপের এ্যাড সম্পর্কে ধারনা পেতে যোগাযোগ করুন।

কিভাবে বুঝব কত টাকা খরচ হলো বা কতজন এ্যডটি দেখল?

➠নিয়মিত এ্যাডের রিপোর্টের কপি ই-মেইলে বা হোয়াটসএ্যাপে পাঠানো হবে। এ্যাড চলাকালিন সময় লাইভ রিপোর্ট-ও দেখে যেতে পারেন। 

আমি আপনার সার্ভিস যাচাই করার জন্য সর্বনিন্ম ৩৯০০/- টাকার-ই এ্যাড দিতে চাই। এই টাকার বিনিময়ে আমি কি পাব? 

➠ফেইসবুকে আপনার এ্যাড ৩০ ডলার বাজেট ব্যাবহার করে চালানো হবে। সঠিক মানুষকে টার্গেট করার সর্বোচ্চ চেস্টা করা হবে। স্বচ্ছতার সাথে রিপোর্ট দেয়া হবে। এ্যাডের কন্টেন্ট -এর ব্যাপারে এ্যাডভাইজ করা হবে।

আমি বড় বাজেটের একটি এ্যাড চারদিন চালাতে চাই, আমি যদি চারদিনের পরিবর্তে ১ মাস চালাই তাহলে কি কিছু বেশী ক্লিক/লাইক পাব?

➠পত্রিকার বিজ্ঞাপন যেমন বেশীদিন চালালে বেশী মানুষ দেখবে, ফেইসবুকের বিজ্ঞাপন ঠিক তেমনটি নয়। আপনার বাজেট অনুযায়ী এটি দেখানো হবে। বাজেট ঠিক রেখে দিনের সংখ্যা বাড়িয়ে দিলে, প্রতিদিনের দেখানোর হার কমে আসবে। আপনার অর্থ কম দিনে যত লোককে দেখাবে, বেশী দিন চালালেও মোটামুটি একই পরিমান লোক দেখবে। এ্যাড কম দিন চলুক বা বেশী, মোট ফলাফল একই থাকবে।

আমি কি যে কোন ধরনের ব্যাবসার এ্যাড আপনাদের মাধ্যমে দিতে পারি?

➠ফটোগ্রাফি, বুটিক শপ, কারুশিল্প বা মিউজিক ব্যান্ড যে ধরনের এ্যাডই দিতে চান না কেন প্রায় সবগুলো-ই ফেইসবুকের মাধ্যমে প্রচার করা সম্ভব। তবে অল্প কিছু পণ্য, সেবা ও ব্যাবসা রয়েছে যেগুলোর এ্যাড আমরা দেই না। সেগুলোর একটি ছোট তালিকা এখানে দেয়া হলো:-

  1. রাজনৈতিক

  2. COVID-19 বিষয়ক কোন পণ্য যেমন অক্সিজেন সিলিন্ডার বা এন ৯৫ মাস্ক

  3. কসমেটিকস, স্কিনকেয়ার, হেয়ার প্রোডাক্ট

  4. ওয়েটলস, কবিরাজি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসা

  5. হাতগণনা ও পাথর সংক্রান্ত

  6. এমএলএম (MLM)

  7. ক্রিপ্টোকারেন্সি/ফরেক্স/গ্যাম্বলিং (Cryptocurrency, Forex, Gambling)

  8. অসৎ উদ্দেশ্যে দেয়া এ্যাড, অথবা অতি দ্রুত সাবমিট করে দিতে চাচ্ছে এমন এ্যাড।

  9. এডাল্ট প্রোডাক্ট/টয়/পর্নোগ্রাফী

  10. মডেল বা Escort এজেন্সি

  11. জব অফার

  12. ম্যানপাওয়ার বিজনেস

  13. কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য বা ঘৃনা-বিদ্বেষ মুলক এ্যাড

  14. যদি বোঝা যায় যে এ্যাডটি প্রতারনা করার উদ্দেশ্যে দেয়া যেমন – “সারাদেশে এজেন্ট নিয়োগ দেয়া হবে।”

আমাদের পলিসির একটি সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে মাত্র এখানে দেয়া হয়নি কিন্তু আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক এমন কোন ক্যাম্পেইনের ব্যাপারে যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে।

ফেইসবুকের এ্যাড দেখানোর ফর্মুলা:

➠এ্যাড পারফরর্মেন্স = (বাজেট/সময়) X কোয়ালিটি স্কোর অর্থাৎ

বাজেট বাড়ালে পারফরর্মেন্স বাড়বে (সময় ও কোয়ালিটি একই হলে)
সময় বাড়ালে পারফরর্মেন্স কমবে (বাজেট ও কোয়ালিটি একই হলে)
কোয়ালিটি বেড়ে গেলে পারফরর্মেন্স বাড়বে (বাজেট ও সময় একই হলে)

আপনাদের রেটটা একটু বেশী মনে হচ্ছে / অন্যরা প্রতি ডলার অনেক কম টাকায় অফার করছে / আমি অল্প আয়ের ব্যাবসায়ী / ছাত্র / অনেক দুরে থাকি – আমার জন্য কিছুটা ছাড় দেয়া যাবে?

➠যতটুটু সম্ভব ছাড় দিয়েই আমাদের রেট নির্ধারিত হয়েছে। আর কোন ডিসকাউন্টের অনুরোধ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।

আমি বড় বাজেটের একটি ক্যাম্পেইন করতে চাই এক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জ কি কিছুটা কম রাখা যাবে?

➠আপাতত আমরা কোন ছাড়/ডিসকাউন্ট দিতে পারছি না বলে দু:খিত।

আমি ফেইসবুকে এ্যাড দিতে চাই। এখন আমাকে কি করতে হবে?

➠আপনার প্রতিষ্ঠানের একটি ফেইসবুক পেইজ থাকতে হবে। সাথে একটি ওয়েবসাইট থাকলে ভালো হয়, তখন আরো ভিন্ন ধরনের এ্যাড দিতে পারবেন। আমাদের সাথে দেখা করে এ্যাড দিতে চাইলে যোগাযোগ করে আসতে পারেন। আমাদের অফিসে । প্রতি ডলার ১৩০ টাকা হিসেবে বাজেটের টাকা এ্যাড দেয়ার সময় দিতে হবে। এ্যাড শেষ হয়ে যাওয়ার পরেও কোন টাকা বেঁচে গেলে তা ফেরত দেয়া হবে। ফেইসবুক পেইজের এ্যাড দেয়ার জন্য আমাদের আপনার পেইজের এ্যাডভার্টাইজার করে দিতে হবে।

আমরা আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন?

➠জি অবশ্যই

টাকা দেয়ার কতক্ষন পরে আমার এ্যাড চালু হবে?

➠সাধারনত টাকা পৌঁছানোর দিনেই এ্যাড সাবমিট করে দেই। কোন কোন ক্ষেত্রে (হলিডে বা অন্য কোন জরুরী ব্যাপার হলে)  হয়তো ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এ্যাড সাবমিটের পরে ফেইসবুক এ্যাপ্রুভ করে লাইভ করে দেয়। যদিও ৯০% এ্যাড ১০ মিনিটের মধ্যেই চলতে শুরু করে কিছু এ্যাড ছাড় পেতে ২৪ ঘন্টা যর্যন্ত সময় নিতে পারে।

আমার দেয়া টাকা কিভাবে ফেইসবুক খরচ করবে?

➠ফেইবুক সাধারনত কতজনকে দেখালো (রিচ) সেই হিসেবে চার্জ করে তবে অনেক সময় অপশন থাকে যে রিচ এর পরিবর্তে এ্যাকশন/কনভার্শন অনুযায়ী ফেইসবুককে পে করার।

আপনার মতো আরো অনেকে এই সার্ভিস দিচ্ছে। আমি কেন আপনার সার্ভিস নেব?

  • ➠বিশ্বমানের সার্ভিস

  • পরিপুর্ন এবং স্বচ্ছ রিপোর্টিং

  • কোন অবাস্তব প্রমিজ করা হয় না। যেমন এতগুলো লাইক/রিচ হবে।

  • কোন লাইক-এর কন্ট্রাক্ট করি না।

  • আপনার ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় পরামর্শ

  • 5+ বছরের সার্ভিসে শুন্য অভিযোগ

 

এ ছাড়া এ্যাড চলাকালিন সময় লাইভ রিপোর্ট দেখে নিতে পারেন। তবে ক্যাম্পেইন শেষ হয়ে যাবার পরে যেহেতু এ্যাডগুলো মুছে ফেলা হয় তাই পরে আর এই সুবিধা দেয়া সম্ভব নয়।

কতজন আমার পেইজে এ্যাডের মাধ্যমে এসেছে তার সঠিক সংখ্যা কি জানা যায়?

➠হ্যাঁ জানা যায়। এটা ফেইসবুক রিপোর্টে থাকে।

আচ্ছা, আমার কোন পোস্টের নীচে বুস্ট বাটনে ক্লিক করলে একটা লিস্ট দেখা যায়। যেখানে কত টাকার এ্যাড দিলে কত reach বা like হবে তার একটা ধারনা দেয়া থাকে। এটি কি সঠিক?

➠সাধারনত একটা রেঞ্জ দেয়া থাকে যেমন ৫০০ টাকায় 36000 থেকে 95000 reach. আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে রেঞ্জটির ছোট ভ্যালুর ৭০% ধরা হলে কাছাকাছি রেজাল্ট হয়। যেমন এই উদাহরনে ক্ষেত্রে আমাদের ধারনা থাকবে যে 36000 এর 70% = 25k এর মতো reach পেতে পারি। ফেইসবুকের বাড়িয়ে বলাটা তার নিজের এ্যাডভার্টাইজমেন্টের একটি অংশ।

ডলারের দাম অনেক কম। আপনারা ১৩০ টাকা করে নিচ্ছেন কেন?

 

➠কারন আমরা আলাদাভাবে আর কোন সার্ভিসচার্জ নিচ্ছি না। অনলাইন এ্যডভার্টাইজিং একটি প্রফেশনাল সার্ভিস, শুধুমাত্র ডলার বিক্রি নয়। ডলারের রেট ধরে প্রাইসিং এদেশে আমরাই শুরু করি যখন অন্য প্রতিষ্ঠানগুলো অন্যভাবে কোটেশন করত যেমন প্রতি ক্লিক ২ টাকা বা প্রতি লাইক ৫ টাকা ইত্যাদি। কিন্তু আমাদের  ডলারের রেট এর নিয়মের স্বচ্ছতার জন্য আজকাল প্রায় সবাই এটা ব্যাবহার  করছে। এখানে আমরা একটি ফ্ল্যাট রেট দেয়ার চেষ্টা করেছি। এই টাকার মধ্যে ডলারের দাম + ভ্যাট + ব্যাংকের চার্জ + বিজনেস খরচ + আমাদের প্রফিট সবকিছুই আছে । আলাদা ভাবে এইসব হিসেব করার চাইতে ডলারের রেটে সবকিছু নিয়ে আসায় যে কোন বাজেটের এ্যাডের হিসেব সহজেই করা যায়।

আমরা অনেক বড় প্রতিষ্ঠান, আমাদের বাজেট অনেক বড়। একটি প্রাইস কোটেশন পাঠানো যাবে? 

➠জ্বি যাবে। এজন্য আপনার প্রতিষ্ঠানের VAT Registration Certificate এর কপি প্রয়োজন হবে। প্রাইস কোটেশনের ক্ষেত্রে আমাদের ডলারের রেট এখানে উল্লেখিত রেট এর চাইতে আলাদা হবে। আমরা কোন টেন্ডারে অংশ নিতে আগ্রহী নই। আপনার প্রতিষ্ঠানের পলিসি যাই হোক না কেন আমাদের সার্ভিস নিতে হলে ১০০% অগ্রিম পেমেন্ট করতে হবে, মানি রিসিট দেয়া হবে। প্রয়োজনে ক্যাম্পেইন শেষ হলে  ইনভয়েস (পেইড) দেয়া যাবে।

আমার এ্যাড চলাকালিন সময়ে বাজেট এবং সময় বাড়াতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে??

➠আমাদের পেমেন্ট করে যে কোন সময় বাজেট বাড়িয়ে নিতে পারেন। প্রতি ডলার ১৩০ টাকা হিসেবে।  

আমার ক্যাম্পেইন যদি মাঝ পথে থেমে যায় তাহলে কি হবে?

➠অ-ব্যাবহৃত টাকা ফেরত দেয়া হবে। তবে গ্রাহকের ইচ্ছায় থামানো হলে অথবা বাকি টাকায় নতুন এ্যাড সাবমিট করতে বলা হলে ১০ ডলারের সম-পরিমান টাকা চার্জ করা হবে।